আমাদের NDC র রেজা স্যার নামে একজন বিখ্যাত গণিত স্যার ছিলেন, উনি বলেছিলেন যে বাবা তোমরা যদি 9.4 পর্যন্ত ডিফারেন্সিয়েশন করো তাহলে মোটামুটি দুনিয়ার সব ডিফারেন্সিয়েশন তুমি করতে পারবা কিন্তু তুমি ইন্টিগ্রেশন এর সব চ্যাপ্টার শেষ করার পরেও কখনোই গ্যারান্টি দিতে পারবা না যে দুনিয়ার সব ইন্টিগ্রেশন তুমি পারবা, অসম্ভব ...
বলতো বাবারা এটা আমাদের জীবনের সাথে কিভাবে রিলেটেড??
কারণ ভাঙ্গা অনেক সহজ করা গড়া অনেক কঠিন
তোমরা আর হয়তোবা চার পাঁচ মাস পরে নতুন একটা পরিচয় বহন করবা, কেউ মেডিকেলিয়ান, কেউ বুয়েটিয়ান, কেউ কুয়েটিয়ান বা কেউ ঢাবিয়ান
তোমার এই স্বল্প সময়ের পরিশ্রম না করার জন্য যদি পরবর্তীতে তোমার স্বপ্নগুলো ভেঙ্গে যায় এটা গড়ার জন্য তোমার কতটুকু কষ্ট হবে কোন ধারণা আছে??
Emon vai



