রবি ইবনে খাইছাম নিজের ঘরের ভেতর একটা কবর খনন করেছিলেন। যখনি তিনি অন্তরের কঠোরতা অনুভব করতেন, তখনই উক্ত কবরের ভিতর দীর্ঘক্ষণ পর্যন্ত শুয়ে থাকতেন। এরপর, “ইলাহি! আমাকে ফিরিয়ে দাও যাতে কিছু ভাল কাজ করতে পারি” আয়াতটা কয়েকবার পাঠ করতেন।এরপর নিজেকে নিজে বলতেন, হে রবি! এখন তো তোমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার কিছু ভাল আমল কর!
সুবাহানাল্লাহ! আমরা যখন কবরস্থানে যাই আমাদের মনে রাখা উচিত একদিন আমাদেরকেও একাকী এমনি কোন অন্ধকার ঘরে শুয়ে থাকতে হবে। এখানে যারা শুয়ে আছে একদিন তারাও বেঁচে ছিল। সমাজের বিত্তশালী- ক্ষমতাবান ছিল। আজ তাদের শরীরে পোকামাকড় বাসা বেঁধেছে। তারা সবাই আল্লাহর কাছ থেকেই এসেছিল আবার আল্লাহর কাছেই ফিরে গেছে। আমি আপনি আমরা সবাই সেই দিনের অপেক্ষায় প্রহর গুনছি। একদিন ডাক আসবে! কিছুই করার থাকবেনা, কিছুইনা!
মৃত্যু?? এইতো সামনেই! একটু ডানে হয়ে বায়ে গেলেই সোজা….. • অবুঝ বালক
Forwarded fromদ্বীনি-Mohol
August 21, 2026 89