কলকাতায় পূজোর মন্ডপে পদদলিত হয়ে ১৭ জন "হিন্দু” মারা গেছে। সেই পোস্টের…

কলকাতায় পূজোর মন্ডপে পদদলিত হয়ে ১৭ জন "হিন্দু” মারা গেছে। সেই পোস্টের নিচে অসংখ্য আলহামদুলিল্লাহ কমেন্ট দেখলাম।

বাংলাদেশের কক্সবাজারে ইনানিতে এক রিসোর্টে আগুন লেগে ১০ জন “মুসলমান" পর্যটক মারা গেছেন। সেই পোস্টের কমেন্টের নিচে অসংখ্য আলহামদুলিল্লাহ দেখলাম।

সৌদিতে দুই জন বাংলাদেশীকে “কথিত” অভিযোগ তুলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, অ্যামবাসিতে না জানিয়ে, দেশে খবর না পাঠিয়ে তড়িঘড়ি করে জবাই করে ফেলা হলো। সেই পোস্টের নিচেও আলহামদুলিল্লাহ দেখলাম।

আমি না আসলে এখন আর জানি না...

আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কী,
এটা কখন ব্যবহার করতে হয়,
এটা কেন ব্যবহার করতে হয়,

এত জঘন্য, এত জঘন্য, এতই জঘন্য কেমনে হইতে পারে একটা বিশেষ শ্রেণীর মানুষ?

কেমনে?

#Collected
1😢58❤5
October 18, 2026 1K