ফাইনান্সিয়াল অ্যাডভাইস — দেশে ৪-৫ বছরে ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল এ… — CryptoBangla - ক্রিপ্টোবাংলা — TG.ME

ফাইনান্সিয়াল অ্যাডভাইস

—

দেশে ৪-৫ বছরে ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল এ আন্ডারগ্র‍্যাড পড়াশুনা করলেই নিজেকে উঞ্জিনিয়ার বা ডাক্তার বলা হয়। আর কোনো প্রফেশনাল সার্টিফিকেট এর প্রয়োজন পড়েনা। কিন্তু বিশ্বজুড়ে বিশেষ করে উন্নত বিশ্বে ব্যাপারটা এমন নয়। ইউনিভার্সিটির সার্টিফিকেট পাবার পরও কয়েক বছর প্রফেশনালি কাজ করার প্রমাণ পেলেই আলাদাভাবে "প্রফেশনাল ইঞ্জিনিয়ার" সার্টিফিকেট দেয়া হয়। তার আগে নিজেকে ইঞ্জিনিয়ার হিসাবে প্রচার করা রীতিমতো আইনত দণ্ডনীয়! আর ডাক্তারদের ক্ষেত্রে ব্যাপারগুলো আরো কঠিন।

কিন্তু এত পড়াশুনা করা ডাক্তার ইঞ্জিনিয়াররা চাইলেই স্কুল বা কলেজে ম্যাথ বা বায়োলজি পড়াতে পারেন না। কারণ, স্কুলে পড়ানোর মত সার্টিফিকেট তাদের নেই। স্কুল শিক্ষকদের শিক্ষাদানের উপর আলাদা বিশেষায়িত সার্টিফিকেট নিতে হয়। যেটি ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের নেই।

এমনভাবেই কিছু লোক ইকোনোমিক্স বা ফাইনান্স নিয়ে পড়াশোনা করেই নিজেকে ফাইনান্সিয়াল অ্যাডভাইজর হিসেবে দাবী করতে পারেন না। তাই তাদের অনেকে বেশ কয়েক বছর ধরে পড়ে কঠিন কঠিন পরীক্ষায় পাশ দিয়ে 'প্রফেশনাল ফাইনান্সিয়াল অ্যাডভাইজর' সার্টিফিকেট নেন। এদের অনেকেই ব্যাংকে চাকরি করেন। অনেকে আবার স্বাবলম্বী। উনাদের কাজের ভয়াবহ ডিমান্ড। কারণ উনাদের অ্যাডভাইসে ক্লায়েন্টের কোনো ক্ষতি হলে অ্যাডভাইজরের বা তার চাকরিদাতা প্রতিষ্ঠান এর ইন্সুরেন্স সেই ক্ষতি হয়তো কভারও করে।

এর বাইরে বাকিরা কেউই ফাইনান্সিয়াল অ্যাডভাইস দেয়ার এখতিয়ার রাখেন না। ক্রিপ্টোতে তাই যতই ভালো উপদেশ দেইনা কেন, তাই সবসময় লেখা থাকে "নো ফাইনান্সিয়াল অ্যাডভাইস!"

আর যারা কনফিডেন্টলি কোনো ক্রিপ্টো কিনতে বলে তারা কি আসলেই 'ফাইনান্সিয়াল অ্যাডভাইজর' নাকি ভন্ড?

***

যেটুকু টাকার লস হলে আপনার জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলবেনা, তার বেশি কখনোই ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন না।

হ্যাঁ, এই কথাটা অবশ্যই আমার ফাইনান্সিয়াল অ্যাডভাইস!

-

নো ফা অ্যা মানে তাই নো ফাইনান্সিয়াল অ্যাডভাইস।
❤11🤝7🔥1
October 9, 2026 998 1