মানব জীবনের প্রতিটি মূহুর্ত রিস্কি। এই যেমন, নিশ্বাস নেয়ার মত সহজ একটি বিষয়। হয়তো কোনো নিশ্বাসে ঢুকে যেতে পারে দূরাযোগ্য জীবাণু অথবা নিদেনপক্ষে ছোট কোনো পোকা!
সেই তুলনায় ইনভেস্টমেন্ট/ট্রেডিং অনেক জটিল একটা বিষয়। এখানে রিস্ক তো হরেক রকম! কিন্তু রিস্ক না নিলে কখনই সাফল্য আসেনা। অতীতেও আসেনি। এই পুরো আধুনিক সভ্যতা দাঁড়িয়ে জানা-অজানা অনেক মানুষের ছোটবড় রিস্ক থেকে নেয়া সাফল্যের উপর!
রিস্ক আছে। সাথে আছে সেই রিস্ক সফল হলে তার রিওয়ার্ড। তাই যেকোনো ইনভেস্টমেন্ট/ট্রেডিং এ যাবার আগে রিস্ক আর রিওয়ার্ডটা ভালোমত এস্টিমেট করা জরুরী। এই জন্য জানতে হয় কী কী ও কোন মাত্রার রিস্ক আসবে। আর সেই রিস্কের পুরষ্কার/রিওয়ার্ড কী/কতখানি আসবে।
রিস্ক ম্যানেজমেন্টের ভাষায় এই জিনিসটাকে রিস্ক/রিওয়ার্ড রেশিও (R/R Ratio) দিয়ে প্রকাশ করা হয়। রিওয়ার্ডের পাল্লা ভারী অর্থাৎ R/R Ratio এর মান যত কম, রিস্ক তত কম।#know
এইটা অনেক ভাবেই মাপা যায়। তবে খুব সিম্পল একটা উদাহরণ নিচে দেয়া যাক।
-
আপনি 'আলফাডাঙ্গা' টোকেনে ১০০ ডলার ইনভেস্ট করলেন। টোকেন ডাম্প গেলে আপনার সর্বোচ্চ রিস্ক ১০০ ডলার। কিন্তু আপনি টোকেনটি বিভিন্নভাবে যাচাই বাছাই করেছেন। ফলে আপনি আশা করছেন এই ইনভেস্টমেন্ট ৩০০ ডলার হবে। তাহলে R/R Ratio হলো ১০০/৩০০ অর্থাৎ ১/৩ (০.৩৩)
কিন্তু আপনি 'মনোহরদী' টোকেনেও ইন্টারেস্টেড। কিন্তু এতে ম্যাক্স প্রফিট হবে ১০০ ডলার। তাহলে R/R Ratio হলো ২০০/৩০০ অর্থাৎ ২/৩ (০.৬৬)।
তাহলে আপনার জন্য রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী কেনা উচিত হবে আলফাডাঙ্গা > মনোহরদী!
-
প্রতিটি ট্রেড/ইনভেস্টমেন্টের আগে স্মার্ট লোকেরা R/R Ratio হিসাব করে। চাইলে আপনিও করতে পারেন! সাক্সেস রেট বাড়বে - সুনিশ্চিত!
-
রিস্ক ম্যানেজমেন্ট অত্যন্ত জটিল একটা বিষয়। এর পিছনে বছরের পর বছর সময় দেয়া যায়। আপনি চাইলেও দিতে পারেন। কারণ বিশ্ববাজারে রিস্ক ম্যানেজমেন্টের কিন্তু অনেক জব ডিমান্ড!
Forwarded fromCryptoBangla Alpha
16September 27, 2026 717 3