আপনার সামনে ৫ হাজার পৃষ্ঠার দশাসই মোগল ইতিহাসের একটা বই দেয়া হলো। বইয়ে মোগল ইতিহাসের সব বলা আছে। কিন্তু বইতে কোনো সূচিপত্র নেই!
আপনাকে জিজ্ঞেস করা হলো ১৬২৪ সালে দিল্লির মসনদে কী হয়েছিল? পারবেন খুঁজে পেতে? আসলে, সূচিপত্র ছাড়াও এই তথ্য পাবেন, কিন্তু অনেক সময় নষ্ট হবে।
-
ব্লকচেইনের প্রতি ট্রাঞ্জেকশনে প্রচুর তথ্য থাকে। সবগুলো তথ্য সবসময় সবার কাজে লাগেনা। প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ট্রাঞ্জেকশন হয়। সেখান থেকে আরাধ্য তথ্য তাই খুঁজে পাওয়া সহজ নয়। বরং বইয়ের সূচিপত্রের মত ব্লকচেইনেও এমন কিছু থাকলে বেশ ভালো হত।
আসলে, এমন সার্ভিস আছে।
এগুলোকে বলে ইন্ডেক্সার। এরা ঠিক বইয়ের সূচিপত্রের মত কাজ করে। এদের মাধ্যমে কিছু খুঁজলে খুব দ্রুত যেকোনো তথ্য পাওয়া যায়। ব্লকচেইন ভিত্তিক যেকোনো অ্যাপ/টুল এ তাই ইন্ডেক্সিং সার্ভিস থাকা মাস্ট। #know
ইন্ডেক্সিং সার্ভিস ব্যবহারে বেশ খরচ আছে। এগুলো মূলত পে-পার-ইউজ এপিআই হিসাবে বিক্রি হয়। তবে কিছু ইনডেক্সার, যেমন Helius, এর ফ্রি টিয়ারও বেশ ভালো।
মুরোদ থাকলে চেষ্টা করেই দেখুন না?
Forwarded fromCryptoBangla Alpha
19August 26, 2026 964 6