১৭ বছরের ক্ষতবিক্ষত বাংলাদেশ
শেষ পর্ব: শহীদ ওসমান হাদি
২০২৪ সালের জুলাইয়ের সেই অগ্নিঝরা দিনগুলো। রাজপথ তখন উত্তাল, চারদিকে বুলেট আর বারুদের গন্ধ। সেই মিছিলে শামিল হয়েছিলেন ওসমান হাদি। তিনি কোনো বড় নেতা ছিলেন না, ছিলেন এক সাধারণ ঘরের সন্তান, যার চোখে ছিল আগামীর এক সুন্দর, ইনসাফপূর্ণ বাংলাদেশের স্বপ্ন।
এ জন্য তিনি লড়ে গেলেন জুলাইয়ের পরেও। বাংলাদেশের নিজের সংস্কৃতি গড়ে তুলে আজাদী কায়েম করার স্বপ্ন নিয়ে চষে বেড়ালেন এ-প্রান্ত থেকে ঐ-প্রান্ত।
ময়লার পানিও খেলেন, একটা সুন্দর সংসদের জন্য।
কিন্তু সেই স্বপ্ন ডানা মেলার আগেই ঘাতকের বুলেট তার মস্তিষ্ক বিদীর্ণ করে দিল। ওসমান হাদি আর ফেরেননি। ফিরেছে তার রক্তভেজা নিথর দেহ।
কিন্তু, তিনি আমাদের জন্য বলে গিয়েছেন, আগামীকাল নির্বাচনে কি করতে হবে। সময় নিয়ে চিন্তা করতে বললেন, এরপর ভোট দিতে বললেন।
যারা হাদিকে নির্মমভাবে হত্যা করেছে, যারা এই হত্যাকাণ্ডে মদদ দিয়েছে, আর যারা ওসমান হাদির মৃত্যু নিয়ে উপহাস করে বিচারের দাবিকে অস্বীকার করেছে; তাদের হাতে এই দেশ আর নিরাপদ নয়।
তারা যেন কোনোদিন এদেশের ক্ষমতায় আসতে না পারে।
7February 11, 2026 686