Confusion Clear-Part 4 ▫️Group 1,আর Group 17 গলনাঙ্কের ক্রমটা যে কতটা… — Chemistry Phobia।Exam Mate — TG.ME

🔲Confusion Clear-Part 4

▫️Group 1,আর Group 17 গলনাঙ্কের ক্রমটা যে কতটা important তা বলে বোঝানো যাবে না,তবুও অনেকেই ভুল করে

▫️Group 1 মৌলের এর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গলনাঙ্কের ক্রম হ্রাস পায় , কিন্তু Group 17 এর ঠিক উল্টোটা ঘটে !

▫️আর Group 1 এর ক্লোরাইড লবন তো পুরোটাই ব্যতিক্রম
অনেকেই আবার এটাতে ফাজানের Rules follow করে ।

▫️ফাজানের Rules যদি follow করা হতো তাহলে তো CsCl (Caesium chloride)গলনাঙ্ক বেশি হতো (কারন ফাজানের Rules অনুযায়ী ক্যাটায়নেের আকার বড় হলেই সমযোজী বৈশিষ্ট্য কম,মানে গলনাঙ্ক বেশি)

▫️কিন্তু প্রকৃতপক্ষে NaCl এর গলনাঙ্ক সবচেয়ে বেশি

▫️(মনে রাখবা Chemistry মানেই ব্যতিক্রম)...so গ্রুপ 1 লবন এর ক্ষেত্রে ফাজানের rules Follow করবে না

তাহলে যা দাড়ালো

▫️Group 1 এর গলনাঙ্কের ক্রম:Li>Na>K>Rb>Cs

▫️Group 17 এর গলনাঙ্কের ক্রম:I₂>Br₂>Cl₂>F₂

▫️ Group 1 এর ক্লোরাইড লবনের গলনাঙ্কের ক্রম:NaCl>KCl>RbCl>CsCl>LiCl

©Exam Mate -Note Zone

❤37
August 15, 2026 1.1K 45