এখন থেকে ব্রাউজার এর মাধ্যমে আল কুরআনের প্রফেশনাল মানের ভিডিও তৈরি করা যাবে আরও সহজ এবং দ্রুত।
এই টুলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার ব্রাউজার দিয়েই সোশ্যাল মিডিয়া (Facebook, YouTube) এর জন্য খুব সহজেই ইসলামিক কন্টেন্ট তৈরি করতে পারেন।
🌟 বিশেষ বৈশিষ্ট্যসমূহ:
১০০% ডাটা সাশ্রয়ী: এই এডিটরের সবচেয়ে বড় সুবিধা হলো, ভিডিও তৈরি বা রেন্ডার করার জন্য আপনার কোনো ডাটা খরচ হবে না। এটি সম্পূর্ণ আপনার ব্রাউজারে (Client-side) প্রসেসিং হয়, ফলে বড় কোনো ভিডিও ফাইল আপলোড বা ডাউনলোড করার ঝামেলা নেই।🛠 কীভাবে ব্যবহার করবেন?
ডিভাইস ফ্রেন্ডলি: এটি রেসপনসিভ ডিজাইনে তৈরি, তাই আপনি আপনার স্মার্টফোন কিংবা পিসি—যেকোনো ডিভাইসে অনায়াসেই ব্যবহার করতে পারবেন।
বিশাল ডাটাবেজ: ১ থেকে ১১৪ নম্বর সূরার যেকোনো আয়াত রেঞ্জ সিলেক্ট করার সুবিধা রয়েছে।
জনপ্রিয় ক্বারীগণের তেলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি, আব্দুল বাসিতসহ বিশ্বের জনপ্রিয় সব ক্বারীগণের অডিও যুক্ত করার অপশন।
একাধিক অনুবাদ: তাইসিরুল কুরআন, আল বায়ানসহ বিভিন্ন বাংলা ও ইংরেজি অনুবাদ বেছে নেওয়ার সুযোগ।
কাস্টমাইজেশন: আপনার পছন্দমতো আরবি ও বাংলা ফন্ট (যেমন: Uthmani, SolaimanLipi), ফন্ট সাইজ, রং, এবং টেক্সট পজিশন পরিবর্তন করতে পারবেন।
ডাইনামিক ব্যাকগ্রাউন্ড: সলিড কালার ছাড়াও আপনার গ্যালারি থেকে ছবি বা ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে। এমনকি সরাসরি Pexels থেকে ভিডিও বা ছবি সার্চ করে ডাউনলোডের টুলও এখানে যুক্ত আছে।
অ্যাম্বিয়েন্ট ইফেক্টস: ভিডিওকে আরও আকর্ষণীয় করতে রেইন (Rain), স্নোফল (Snowfall), ফায়ারফ্লাইজ (Fireflies) এবং স্টারফিল্ডের মতো স্পেশাল ইফেক্ট যুক্ত করার সুবিধা।
মাল্টিপল ফরম্যাট: ভিডিওর রেজোলিউশন (FHD, TikTok/Reels size) এবং ফরম্যাট (MP4, WebM) নিজের ইচ্ছেমতো সেট করা যাবে।
১. সূরা ও আয়াত রেঞ্জ সিলেক্ট করে 'ডেটা লোড করুন' বাটনে ক্লিক করুন।
২. আপনার পছন্দমতো ফন্ট, ব্যাকগ্রাউন্ড এবং ইফেক্ট সেট করুন।
৩. 'ভিডিও তৈরি করুন' বাটনে ক্লিক করুন। আয়াত গুলো প্লে হবে।
৪. প্রসেসিং শেষ হলে ভিডিওটি ডাউনলোড করে নিন।
টিউটোরিয়াল ভিডিও দেখুন: For Mobile | For PC
*Use Google Chrome Browser
ইসলামিক দাওয়াহর কাজে এই টুলটি ব্যবহার করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
© A QuranBN Project

