পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত দেশের একমাত্র অপরিশোধিত তেল পরিশোধনাগারটির সক্ষমতা বাড়াতে আগের কোনো সরকার কার্যকর উদ্যোগ নেয়নি। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান বিএনপি সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালুর কাজ শুরু করেছে।
বর্তমান সরকারের মেয়াদেই ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালু করা হবে।
দ্বিতীয় ইউনিট চালু হলে ইস্টার্ন রিফাইনারির বার্ষিক পরিশোধন সক্ষমতা বর্তমান ১৫ লাখ টন থেকে বেড়ে ৪৫ লাখ টনে উন্নীত হবে। সৌদি আরবের জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এ আধুনিকায়ন প্রকল্পে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করবে। গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে ‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ শীর্ষক অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
https://www.facebook.com/share/p/18LLJo3QEs/

6
3
2
1September 8, 2026 347