রাজধানীতে অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ… — Bangladesh Nationalist Party-BNP — TG.ME

রাজধানীতে অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অবৈধ চার্জিং পয়েন্টসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযানও চলমান রয়েছে।

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। নীতিমালা চূড়ান্ত হলে দ্রুতই অটোরিকশার নম্বর প্রদান ও চালকদের নিবন্ধনের ব্যবস্থা করা হবে।

কর্মসংস্থান, পরিবেশ ও জনস্বার্থসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে কিছু শর্তসাপেক্ষে নীতিমালা কার্যকর করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

-সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী
https://www.facebook.com/share/p/19Mranb9sL/
❤7💩7🏆3
September 7, 2026 709