An Nahda Network: post #512 — TG.ME

“আপনি আপনার গুনাহের ফল তাৎক্ষণিকভাবে দেখতে পাচ্ছেন না বলে ধোঁকা খাবেন না। হতে পারে এর পরিণতি আপনি চল্লিশ বছর পরে হলেও দেখতে পাবেন।”

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
আদ্-দাউ ওয়াদ দাওয়া

​কারণ, গুনাহ সময়ের সাথে সাথে মুছে যায় না। এর পরিণতি ঘাপটি মেরে থাকে। যখন আমরা একেবারেই নিশ্চিন্ত হয়ে যাই, খারাপ কিছুর জন্য প্রস্তুত থাকি না, তখন গুনাহের ভার আমাদের ওপর নেমে আসে। তাই গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাওবা করে নেয়া।

​তাওবা করতে দেরি করাটাই সম্ভবত সেই কারণ, যার জন্য আজ আমাদের জন্য কল্যাণের কোনো কোনো দরজা বন্ধ হয়ে আছে। খুলছে না।

আস্তাগফিরুল্লাহ ওয়াআতু-বু ইলাইহ্।

#গুনাহ #রিমাইন্ডার #তাওবা
😭12❤2💘2
November 11, 2025 821 1