দীর্ঘ যুদ্ধ ও অস্থিতিশীলতার অধ্যায় পেরিয়ে আফগানিস্তান এখন… — Al Firdaws — TG.ME

দীর্ঘ যুদ্ধ ও অস্থিতিশীলতার অধ্যায় পেরিয়ে আফগানিস্তান এখন স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ। তিনি বলেন, আফগানিস্তানসহ পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা প্রতিদ্বন্দ্বিতা ও চাপের ওপর নয়, বরং পারস্পরিক নিরাপত্তা, অর্থনৈতিক সংযোগ, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠতে হবে।

মস্কো ফরম্যাটের অষ্টম পরামর্শমূলক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ আঞ্চলিক দেশগুলোর মধ্যে রাজনৈতিক, নিরাপত্তা ও বাণিজ্যিক সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আফগানিস্তান দীর্ঘদিনের সংঘাত ও ব্যাপক অস্থিতিশীলতার পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এখন স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর দিকে এগিয়ে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অঞ্চলের ভবিষ্যৎকে নিরাপত্তা প্রতিযোগিতা ও পারস্পরিক চাপের মাধ্যমে নির্ধারণ করা উচিত নয়। বরং যৌথ নিরাপত্তা, অর্থনৈতিক একীভূতকরণ, আঞ্চলিক সম্পর্কের বিস্তার, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়াকেই আঞ্চলিক সহযোগিতার ভিত্তি হিসেবে গড়ে তুলতে হবে।
❤9👍2
October 6, 2026 362
দীর্ঘ যুদ্ধ ও অস্থিতিশীলতার অধ্যায় পেরিয়ে আফগানিস্তান এখন… — Al Firdaws — TG.ME