ইমারাতে ইসলামিয়ার নেতাদের গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের অবস্থান সরাসরি প্রত্যাখ্যান করেছে আফগানিস্তান। ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেছেন, আফগানিস্তান আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয় না এবং এ আদালতের কোনো অবস্থানকেও গুরুত্ব দেয় না। তিনি স্পষ্ট করে বলেন, ইমারাতে ইসলামিয়ার নেতারা এমন কোনো অপরাধ করেননি, যার কারণে কোনো আদালতের মাধ্যমে তাদের গ্রেপ্তার বা শাস্তি দেওয়া যেতে পারে।
জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে ইমারাতে ইসলামিয়ার নেতাদের গ্রেপ্তারের বিষয়ে যেসব অবস্থান নেওয়া হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়ার নেতারা এমন কোনো কর্মকাণ্ডে জড়িত নন, যা তাদের গ্রেপ্তার বা শাস্তির বৈধ কারণ হতে পারে।
তিনি আরও বলেন, আফগানিস্তানের নেতৃত্ব কোনো গোয়েন্দা সংস্থা কিংবা তথাকথিত আদালতের অধীন নয়। বরং দেশের বিচারব্যবস্থা ইসলামী শরিয়াহর বিধান ও আদালতের ভিত্তিতে পরিচালিত হয়। তাই আফগানিস্তানের নেতৃত্বের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো অবস্থানকে ইমারাতে ইসলামিয়া গ্রহণ করে না।

20
1October 6, 2026 567 1