রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে ঘটে যাওয়া ভাঙচুর ও লুটপাটের… — Al Firdaws — TG.ME

রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে ঘটে যাওয়া ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মামলা না করা’ সংক্রান্ত মন্তব্যকে অসত্য দাবি করে সালমান প্রশ্ন তোলেন, ‘মামলা করা হয়েছে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না, কতটা বিচ্ছিন্ন তিনি?’

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় সালমান জানান, ঘটনার পর তিনি রাত ৪টা পর্যন্ত ক্যান্টনমেন্ট থানায় বসে থেকে অভিযোগ দায়েরের কার্যক্রম চালিয়েছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সামনে এসে দাবি করে যে কোনো মামলাই করা হয়নি। সালমান বলেন, ‘আপনার আন্ডারে থাকা প্রতিটি থানা ও কর্তৃপক্ষ আপনার একটি কলের দূরত্বে। অথচ আপনি জানেনই না যে মামলা দায়ের করা হয়েছে। দেশের নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে আপনি কতটা বিচ্ছিন্ন?’
👍9😁2
September 27, 2026 619