নিজস্ব পণ্য উৎপাদন, দেশীয় কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ এবং আঞ্চলিক ও… — Al Firdaws — TG.ME

নিজস্ব পণ্য উৎপাদন, দেশীয় কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে আফগান পণ্যের প্রবেশ বাড়ানোর লক্ষ্যে দেশজুড়ে শিল্পনগরী গড়ে তুলছে ইমারাতে ইসলামিয়া। বালখ, বাগলান ও কুন্দুজে বৃহৎ পরিসরের শিল্পনগরী ও শিল্পপার্ক নির্মাণের মাধ্যমে শিল্পপতিদের জন্য কারখানা স্থাপনের সুযোগ, তরুণদের জন্য কর্মসংস্থান এবং দেশীয় উৎপাদন সম্প্রসারণের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। একই সঙ্গে এসব উদ্যোগ আমদানিনির্ভরতা কমিয়ে আফগানিস্তানের অর্থনৈতিক স্বনির্ভরতার ভিত্তি আরও শক্তিশালী করার সম্ভাবনা তৈরি করছে।

ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ এসব প্রকল্পের উদ্বোধন করেছেন। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আমদানির ওপর নির্ভরতা কমানোকে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন তিনি।
👍6🥰3
September 22, 2026 464