শরণার্থীদের পুনর্বাসনেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইমারাতে ইসলামিয়া। গত বছরে পাকিস্তান, ইরান ও তুরস্ক থেকে মোট ৪ লাখ ১৯ হাজার ৭৫টি পরিবার অর্থাৎ প্রায় ১৯ লাখ ৯৭ হাজার ৪৭১ জন—আফগানিস্তানে ফিরে এসেছেন। বিদেশ থেকে ফিরে আসা আফগানদের সহায়তায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার এবং ৪ কোটি ৮০ লাখ আফগানি সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। একইভাবে কুনার, সামাঙ্গান, বালখ ও নানগারহার প্রদেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার এবং ৯ কোটি ৩০ লাখেরও বেশি আফগানি বিতরণ করা হয়েছে।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের এই উদ্যোগ সমাজের দুর্বল ও অসহায় জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতারই প্রমাণ। এতিম, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত বিপুল অর্থ, শরণার্থীদের প্রত্যাবাসন ও পুনর্বাসন, এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা—এই সব কিছুই ইমারাতে ইসলামিয়ার মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতিফলন। আগামী দিনগুলোতে এই সহায়তার পরিধি আরও বিস্তৃত হবে এবং দেশের প্রতিটি অসহায় নাগরিক তার সুফল ভোগ করবে বলে আশা করা হচ্ছে।
5September 5, 2026 310 1