সমাজের অসহায় ও দুর্বল জনগোষ্ঠীর সহায়তা এবং শরণার্থীদের পুনর্বাসনে… — Al Firdaws — TG.ME

সমাজের অসহায় ও দুর্বল জনগোষ্ঠীর সহায়তা এবং শরণার্থীদের পুনর্বাসনে ব্যাপক পরিসরে আর্থিক ও মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেছে ইমারাতে ইসলামিয়া।

‘অভাবীদের সহায়তা ও সামাজিক সেবা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, চলতি অর্থবছরে এতিম, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১১ বিলিয়ন আফগানি বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, গত বছরে প্রায় ২০ লাখ আফগান নাগরিক পাকিস্তান, ইরান ও তুরস্ক থেকে স্বদেশে ফিরে এসেছেন এবং তাদের পুনর্বাসনে ইমারাতে ইসলামিয়া কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানান, চলতি অর্থবছরে সারাদেশে মোট ৬ লাখ ৮০ হাজার ৫৮৩ জন এতিম, বিধবা ও প্রতিবন্ধীকে সহায়তার জন্য নিবন্ধন করা হয়। এর মধ্যে ৬ লাখ ৫০ হাজার মানুষের মধ্যে ১২৬০ কোটি আফগানি বিতরণ করা হয়েছে। চলতি বছরে এসব অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আরও ১১০০ কোটি আফগানি বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি, ১০ হাজার ৯৩০ জন এতিম ও পরিবারহীন শিশুকে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।
❤6
September 5, 2026 343 1