নওগাঁর ধামইরহাট উপজেলায় কবর খুঁড়ে রাতের অন্ধকারে কঙ্কাল চুরির… — Al Firdaws — TG.ME

নওগাঁর ধামইরহাট উপজেলায় কবর খুঁড়ে রাতের অন্ধকারে কঙ্কাল চুরির ঘটনায় ঘটেছে। এ ঘটনায় সিয়াম হোসেন নামে এক স্কুলপড়ুয়া শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। কবর থেকে লাশের কঙ্কাল চুরির মতো স্পর্শকাতর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর কাজিপাড়া গ্রামে। অভিযুক্ত স্কুল শিক্ষার্থী একই এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
😢6
September 5, 2026 401 1