ইউরোপীয় দেশসহ বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে ইমারাতে… — Al Firdaws — TG.ME

ইউরোপীয় দেশসহ বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে ইমারাতে ইসলামিয়া আগ্রহী বলে জানিয়েছেন এর মুখপাত্র জাবিহুল্লাহ মু/জাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বলেন, কূটনৈতিক ক্ষেত্রে আফগানিস্তানের স্বার্থ সুরক্ষিত রেখেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করতে চায় ইমারাতে ইসলামিয়া।

জাবিহুল্লাহ মু/জাহিদ হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তানের স্বার্থ রক্ষায় সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা প্রয়োজন এবং এটিই যুক্তিসংগত পথ। আফগানিস্তানে যারা যুদ্ধ করেছে, তাদের যু/দ্ধকালীন নীতি পরিবর্তন করে আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের দিকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধিরা আফগান কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করছেন। জার্মানির বন ও বার্লিনে দুটি কনস্যুলেট এবং নরওয়েতে আফগান দূতাবাসেও তাদের কার্যক্রম রয়েছে।
❤7
September 5, 2026 386