কাশ্মীরের বিভিন্ন অধিকার সংগঠনের নেতারা অভিযোগ করেছে, ভারতীয় বাহিনী কাশ্মীরে বিভিন্ন বিতর্কিত কঠোর আইনকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
এএফএসপিএ আইন অনুসারে, ‘অশান্ত এলাকা’ হিসেবে ঘোষিত অঞ্চলে সামরিক সদস্যদের ব্যাপক ক্ষমতা ও আইনি সুরক্ষা রয়েছে। এই আইনি কাঠামো নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়াকে কার্যত কঠিন করে তুলছে। এ আইনের আওতায় ভারতীয় বাহিনী কাশ্মীরিদের তল্লাশি, গ্রেপ্তার এবং এমনকি হত্যা করতেও পরোয়া করছে না।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কাশ্মীরিদের গুমের সঙ্গে সরাসরি জড়িত ভারতীয় সেনাদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছে কাশ্মীরের বিভিন্ন সংগঠন।
সংগঠনগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ভারতীয় হেফাজতে নিখোঁজ হওয়া হাজারও কাশ্মীরির অবস্থান শনাক্ত করতে কার্যকর ভূমিকা নিতে হবে এবং তাদের পরিবারের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে হবে।
4
1September 1, 2026 364