গাজায় দখলদার ই!সরা!য়েলি বাহিনীর অব্যাহত হামলায় শিশুসহ অন্তত চার… — Al Firdaws — TG.ME

গাজায় দখলদার ই!সরা!য়েলি বাহিনীর অব্যাহত হামলায় শিশুসহ অন্তত চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে উত্তর গাজার আল-কাতিবা এলাকায় ইস!রায়ে!লি ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত তিনজন শহীদ এবং আটজন আহত হন। একই সময়ে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় পৃথক ই!সরায়ে!লি হাম!লায় আরও একজন শহীদ হয়েছেন।

গাজা সিটির আল-শিফা হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তা জানান, আল-কাতিবা এলাকায় ই!সরায়ে!লি ড্রোন থেকে চালানো হামলায় দুই শিশুসহ তিনজন শহীদ হন। হামলায় আরও আটজন আহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং একের পর এক বিস্ফো!রণের শব্দ শোনা যায়।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, হামলার সময় তিনি ওই এলাকায় অন্তত ১৩টি ড্রোন দেখতে পেয়েছেন। প্রায় ৩৫ মিনিট ধরে সেখানে বিরতিহীন হামলা চলে। এর মধ্যে তিনটি ড্রোন অত্যন্ত নিচু দিয়ে উড়ছিল বলে তিনি জানান।

এদিকে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় পৃথক ই!সরায়ে!লি হা!মলায় অন্তত একজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে।
😢7💔1
September 1, 2026 369