এতো টাকা গেল কই? ২০ বিলিয়ন ডলারের হিসাব দিতে পারছে না ইউনুস-বিএনপি… — Bangladesh Awami League — TG.ME

এতো টাকা গেল কই? ২০ বিলিয়ন ডলারের হিসাব দিতে পারছে না ইউনুস-বিএনপি কেউই!

২০ বিলিয়ন ডলার! সংখ্যাটা শুনতেই মাথা চক্কর দেয়! অথচ এই বিশাল অংকের হিসাব নিয়ে দেশের দুই সরকারি সংস্থার তথ্যেই মিল নেই। বাংলাদেশ ব্যাংক বলছে এক কথা, বিবিএস বলছে আরেক কথা। মাঝখানে হাওয়া হয়ে গেছে ২০ বিলিয়ন ডলার, উঠছে অর্থপাচারের প্রশ্নও।

এটা সাধারণ একটা হিসাবের গরমিল না। এটা বছরের পর বছর ধরে চলা প্রাতিষ্ঠানিক ব্যর্থতার প্রমাণ। ইউনুস সরকার যখন ক্ষমতায় ছিল, সংস্কারের বুলি আউড়ে গেছে দিনরাত, অথচ কেন্দ্রীয় ব্যাংক আর পরিসংখ্যান ব্যুরোর মধ্যে ন্যূনতম সমন্বয়টুকুও করাতে পারেনি। এত এত উপদেষ্টা, এত টাস্কফোর্স, তারপরও দেশের অর্থনৈতিক তথ্যে এমন বিশাল ফাঁক থেকে গেল কীভাবে?

আর এখন বিএনপি সরকার এসেও একই নাটক চালিয়ে যাচ্ছে। কোনো জবাবদিহিতা নেই, কোনো তদন্ত নেই, শুধু একের পর এক প্রতিবেদন প্রকাশ হচ্ছে আর সরকার নীরব দর্শকের ভূমিকায় বসে আছে। এলসি পেমেন্ট মনিটরিংয়ের নাকি একটা ড্যাশবোর্ডও আছে, অথচ সেটা ঠিকমতো ব্যবহারই হয় না। এত টাকা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, অথচ যাদের দায়িত্ব এসব আটকানোর, তারা ব্যস্ত অন্য হিসাব-নিকাশে।

সাধারণ মানুষ ডলারের দাম বাড়লে ভোগে, জিনিসপত্রের দাম বাড়লে ভোগে। অথচ যাদের হাতে দেশ চালানোর ভার, তারা ২০ বিলিয়ন ডলারের হদিসই রাখতে পারে না। এই দুই সরকারের মধ্যে পার্থক্য শুধু ক্ষমতার চেয়ারে বসার সময়টুকু, দায়িত্বহীনতায় দুজনেই একই কাতারে। আর সেই সাথে কার পকেটে কতো ঢুকেছে সেই আলাপ তো আছেই!

https://www.youtube.com/watch?v=WMGElMqK-O4
YouTube
আমদানির তথ্যে ২০ বিলিয়ন ডলারের ঘাপলা! | Import | Ekattor Business | Ekattor TV
আমদানির তথ্যে ২০ বিলিয়ন ডলারের ঘাপলা! | Import | Ekattor Business | Ekattor TV #import #embezzlement #usd #ekattorbusiness #ekattortv আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://ekattor.tv/ Fair Use Disclaimer: =================== This channel may include…
👍23❤5😁5
September 7, 2026 2.6K 2