বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘের শরণাপন্ন হয়েছে জার্মান আওয়ামী লীগ। সংগঠনটি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে জাতিসংঘের ‘শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার’ (UN Special Rapporteur on the Rights to Freedom of Peaceful Assembly and of Association)-এর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি ও অভিযোগপত্র দাখিল করেছে।
জার্মান আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ নেতৃত্বের অনুমোদনের ভিত্তিতে এই অভিযোগ জমা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার প্রক্রিয়ায় সংগঠনের প্রতিনিধিত্বকারী সংস্থা ‘অক্সফোর্ড ম্যাট্রিক্স’-এর মাধ্যমে ড. রায়হান রশিদ এবং ব্যারিস্টার তাপস কান্তি বল এই আবেদনটি উপস্থাপন করেন।
https://www.germanawamileague.org/german-awami-league-lodges-complaint-at-the-un-against-sanctions-on-the-awami-league/
#Bangladesh #AwamiLeague
www.germanawamileague.org
Security Check Required
Security verification required to continue.
15
5
3September 2, 2026 1.4K 3