বাংলাদেশে এমন কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোর একাডেমিক…

❍ বাংলাদেশে এমন কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোর একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক ব্যবস্থা অনেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— BUP, MIST ও AAUB।

🔍 এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান, নিয়মশৃঙ্খলা, নিয়ন্ত্রিত একাডেমিক কার্যক্রম এবং সেশনজট না থাকার বিষয়গুলো বেশ ইতিবাচক। তবে বিশ্ববিদ্যালয়ভেদে খরচের পার্থক্য রয়েছে। বিশেষ করে MIST-এ পড়াশোনার খরচ তুলনামূলক বেশি।

এ ছাড়া রয়েছে IUT (Islamic University of Technology)। এটি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় নয়; বরং OIC-এর অধীনে পরিচালিত একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এর শিক্ষাব্যবস্থা, ভর্তি প্রক্রিয়া ও পড়াশোনার খরচও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভিন্ন।

-Examora
❤7
November 19, 2026 71