মেডিকেল ভর্তি পরীক্ষায় HSC ব্যাচ কেন গুরুত্বপূর্ণ? মেডিকেল কলেজে…

▫️মেডিকেল ভর্তি পরীক্ষায় HSC ব্যাচ কেন গুরুত্বপূর্ণ?

মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে HSC ব্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত ভর্তি নীতিমালা অনুযায়ী, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্ধারিত শিক্ষাবর্ষের যোগ্যতা পূরণ করতে হয়।

যেমন, HSC ২০২৫ ব্যাচের কোনো শিক্ষার্থী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাতালিকায় স্থান পেলে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেতে পারে।

অন্যদিকে, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রেও ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৪০ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ, ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হলে বেসরকারি মেডিকেল কলেজেও ভর্তির সুযোগ নেই।

HSC ২০২৫ ব্যাচের কোনো শিক্ষার্থী পরবর্তী শিক্ষাবর্ষে অর্থাৎ HSC ২০২৬ ব্যাচের সঙ্গে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে তাকে Second Timer হিসেবে গণ্য করা হবে। সে ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অনুযায়ী মেধাস্কোর থেকে নির্দিষ্ট নম্বর কাটা হবে।

📍মেডিকেলে ভর্তির সুযোগ কয়বার?

বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুইবার অংশগ্রহণের সুযোগ পায়। অর্থাৎ, তৃতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই।

তবে নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তৃতীয়বার অংশগ্রহণের সুযোগ রয়েছে।

*২০২৫-২৬ শিক্ষাবর্ষের নীতিমালা অনুযায়ী

-Examora
🔥5
November 18, 2026 48