Trade Vault Ltd. | Courses: post #6211 — TG.ME

Trade Vault Lab.ব্যাংকে অনেক টাকা জমা থাকলে ৩টা কাজ করতে পারেন- ১) ৪০% ফান্ড দিয়ে জমি কিনুন (সম্ভব হলে) ২) ২০% ফান্ড দিয়ে সোনা কিনুন। ৩) ১০-১৫% ফান্ড ব্যবহার করুন ক্রীপ্টো বা ব্লকচেইন মার্কেটে। = ২৫% ফান্ড জমা করে রাখুন সাধারণ বিপদে যেন এই এমাউন্ট ব্যবহার করে বিপদ কাটিয়ে…
কথাটা বলেছিলাম গতবছর ফেব্রুআরি মাসে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ছিল প্রায় ১,০৫,০০০ টাকা থেকে ১,১০,০০০ টাকার মধ্যে (বাজুসের তথ্য অনুযায়ী)। ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এই দাম বেড়ে বর্তমানে প্রায় ১,৫৪,০০০ টাকা থেকে ১,৫৫,০০০ টাকা হয়েছে (সাম্প্রতিক আপডেট অনুযায়ী, যেমন ২১ মার্চ ২০২৫ এর দাম ছিল ১,৫৪,৯৪৫ টাকা)।সুতরাং, ফেব্রুয়ারি ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে প্রায় ৪৪,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা বেড়েছে।

তাহলে মানি ম্যানেজমেন্ট এর পাওয়ার হলোই এটা!

২০১৮ সালে ২ ভরির মতো কেনা ছিল! তখন কিনেছিলাম ৪৫-৪৭ হাজার টাকা প্রতি ভরি!
২০২১ এ বিটিসি কেনা ছিল ২১ হাজার ডলারে।
পাশাপাশি ২০২১ সালে ৬ শতাংশের মতো জমিও কিনেছিলাম।
যদিও তখন বয়স ছিল কম! ফান্ড ছিল কম!

সোনা ও জমি এখনো কাছে আছে, বিটিসিটা সেল করে দিছিলাম। মানি ম্যানেজমেন্ট শুধু ক্রীপ্টোতেই না বা ট্রেডিং ই না, মানি ম্যানেজমেন্ট সম্পূর্ণ জীবন সাইকেলেই লাগবে।
👍17❤1
April 7, 2025 544