১৯২০ সালের জুলাইয়ে উপমহাদেশের মুসলমানরা এক অভূতপূর্ব আন্দোলনের সূচনা করেছিলেন, তেহরিকে হিজরত। হাজার হাজার মানুষ ঘরবাড়ি, জমিজমা, জীবিকা ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে আফগানিস্তানের উদ্দেশে হিজরতের পথে বেরিয়ে পড়েছিলেন। তাদের বিশ্বাস ছিল, ঈমান ও মর্যাদা রক্ষার জন্য এই কোরবানি তাদের জন্য আবশ্যক। তবে যতই সময় গড়ালো নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হলো তাদের। এরপরের ইতিহাস স্বপ্নভংগের ইতিহাস।
বড় একটি ঘটনা হওয়া সত্ত্বেও তেহরিকে হিজরত নিয়ে খুব কম আলোচনা হয়। ইতিহাসের পাতায় এর নায়করা প্রায় বিস্মৃত। এর ট্র্যাজেডি, আত্মত্যাগ, সাফল্য ও ব্যর্থতা এবং সুদূরপ্রসারী প্রভাব, সবই যেন ধীরে ধীরে আমাদের স্মৃতি থেকে মুছে গেছে। অথচ উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাস বোঝার জন্য এই আন্দোলন একটি অপরিহার্য অধ্যায়।
এই আন্দোলনের পরিণতি কী হয়েছিল? কেন এত বিপুল আত্মত্যাগ শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারেনি? আন্দোলনের পেছনের রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট কী ছিল? আলেমদের মধ্যে মতভেদ কেন সৃষ্টি হয়েছিল? কোথায় ছিল আন্দোলনের সীমাবদ্ধতা, আর ইতিহাস আমাদের কী শিক্ষা দেয়? এই প্রশ্নগুলো বারবার ইতিহাস পাঠককে ভাবায়।
এই বছরের জুলাই মাসে তেহরিকে হিজরত আন্দোলনের ১০৬ বছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষে আমরা আয়োজন করছি একটি বিশেষ ওয়েবিনার। আবেগ বা পূর্বধারণা নয়, বরং সমসাময়িক দলিল, স্মৃতিকথা ও ঐতিহাসিক গবেষণার আলোকে আন্দোলনটির উৎপত্তি, বিকাশ, ব্যর্থতার কারণ, ভুলত্রুটি এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
আপনি যদি উপমহাদেশের ইতিহাস, খেলাফত আন্দোলন ও ঔপনিবেশিক রাজনীতি নিয়ে আগ্রহী হন, তাহলে এই ওয়েবিনারে আপনাকে স্বাগতম।
১৬ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় এই আলোচনা অনুষ্ঠিত হবে।
13
1July 9, 2026 3K 3 10