হুথিদের নিয়ন্ত্রণে থাকা আল-জাওফ প্রদেশের আল-হাজম শহরের কেন্দ্রীয়… — Sorwar Alam — TG.ME

হুথিদের নিয়ন্ত্রণে থাকা আল-জাওফ প্রদেশের আল-হাজম শহরের কেন্দ্রীয় কারাগারে দুই দফা বিমান হামলা চালায় সৌদি আরবের একটি F-15SA যুদ্ধবিমান।

➡️ হামলায় অনেক বন্দি ও কারাগারে থাকা দর্শনার্থী নিহত হয়েছে বলে দাবি করেছে হুথিরা।

নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে তারা জানিয়েছে।

➡️ হুথিদের দাবি, যুদ্ধবিমানটি সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটি থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে উড্ডয়ন করে হামলা চালিয়ে ৪টা ৪৫ মিনিটে ঘাঁটিতে ফিরে যায়।

এই হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে হুথি গোষ্ঠী।

@SorwarAlam[mh]
👍311🤬208😢60❤27🤔17😱6🥰3🔥2🤣2👎1
September 9, 2026 12.8K 7