আফ্রিকার প্রকৃত আকার দেখাতে নতুন বিশ্ব মানচিত্রের পক্ষে জাতিসংঘ।
➡️ জাতিসংঘের সাধারণ পরিষদ শুক্রবার ‘Correct the Map’ নামে একটি প্রস্তাব পাস করেছে।
এর মাধ্যমে বিশ্বের দেশগুলোকে প্রচলিত মেরকেটর মানচিত্রের পরিবর্তে এমন মানচিত্র ব্যবহারে উৎসাহিত করা হয়েছে, যেখানে মহাদেশগুলোর প্রকৃত আকার তুলনামূলকভাবে সঠিকভাবে দেখা যায়।
➡️ টোগোর নেতৃত্বে এবং আফ্রিকান দেশগুলোর সমর্থনে আনা প্রস্তাবটি ১৬৪ ভোটে পাস হয়।
বিপক্ষে ভোট দিয়েছে শুধু যুক্তরাষ্ট্র; ৬টি দেশ ভোটদানে বিরত ছিল।
➡️ ১৫৬৯ সালে তৈরি মেরকেটর মানচিত্রে মেরুর কাছাকাছি অঞ্চলগুলো বাস্তবের তুলনায় অনেক বড় দেখায়।
ফলে আফ্রিকা তুলনামূলকভাবে ছোট মনে হয়। উদাহরণ হিসেবে, গ্রিনল্যান্ডকে আফ্রিকার প্রায় সমান আকারের দেখা গেলেও বাস্তবে আফ্রিকা গ্রিনল্যান্ডের প্রায় ১৪ গুণ বড়।
➡️ জাতিসংঘের প্রস্তাবে ২০১৮ সালে তৈরি ‘Equal Earth’সহ সমান-ক্ষেত্রফলভিত্তিক মানচিত্র ব্যবহারের কথা বলা হয়েছে। তবে এটি বাধ্যতামূলক নয় এবং নৌ ও বিমান চলাচলের ক্ষেত্রে মেরকেটর মানচিত্র ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
সোর্স: Reuters
@SorwarAlam[mh]
#UN #Africa #EqualEarth #Mercator

309
92
11
10
2September 5, 2026 14K 8 17