জাহাজের দুরবস্থা নিয়ে কথা বলা নিষেধ মার্কিন নাবিকদের। ➡️ রেকর্ড ২৮৬… — Sorwar Alam — TG.ME

Sorwar AlamPhoto
জাহাজের দুরবস্থা নিয়ে কথা বলা নিষেধ মার্কিন নাবিকদের।

➡️ রেকর্ড ২৮৬ দিন সমুদ্রে থাকার পর থাইল্যান্ডে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন। দীর্ঘ এই অভিযানের পর জাহাজটির নাবিকদের জাহাজের ভেতরের খারাপ হয়ে যাওয়া পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে নির্দেশ দেওয়া হয়েছিল।

➡️ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কয়েকজন নাবিক ব্যক্তিগতভাবে তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তারা দীর্ঘ সময় সমুদ্রে থাকা, খাবারের মান কমে যাওয়া এবং দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন।

তবে জাহাজটির ক্যাপ্টেন ড্যান কিলার পরিস্থিতি খুব খারাপ ছিল—এমন দাবি নাকচ করেছেন।

তিনি স্বীকার করেছেন, একপর্যায়ে তাজা ফল ও সবজির সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল এবং সাবান ও টুথপেস্টের মতো কিছু মৌলিক জিনিস ব্যবহারে সতর্ক থাকতে হয়েছে।

➡️ কিলারের দাবি, জাহাজে খাবারের সংকট ছিল না এবং গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের সঙ্গে জাহাজের বাস্তব পরিস্থিতির পার্থক্য রয়েছে। দীর্ঘ ও কঠিন সামরিক অভিযানের কারণে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল বলেও তিনি জানান।

➡️ প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন নিয়ে আব্রাহাম লিংকনের এই দীর্ঘ অভিযানকে মার্কিন নৌবাহিনীর ইতিহাসে একটি রেকর্ডধর্মী মোতায়েন হিসেবে দেখা হচ্ছে।

থাইল্যান্ডে পৌঁছানোর পর নাবিকদের কয়েক দিনের বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে।

সোর্স: The Guardian
@SorwarAlam[mh]

#USNavy #USSAbrahamLincoln #Thailand #USMilitary
🤪86❤66👍12👎8🤡5🔥2🤮2
September 4, 2026 6K 5 1