চীনা ড্রোনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত কর বসাল ট্রাম্প প্রশাসন। ➡️ ড্রোন… — Sorwar Alam — TG.ME

📌 চীনা ড্রোনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত কর বসাল ট্রাম্প প্রশাসন।

➡️ ড্রোন শিল্পে চীনের একচেটিয়া আধিপত্য কমিয়ে আমেরিকার নিজস্ব ড্রোন উৎপাদন বাড়াতে চীনা ড্রোনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত কর আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

➡️ সিদ্ধান্ত অনুযায়ী ৫৫ পাউন্ডের বেশি ওজনের অথবা থার্মাল ইমেজিং প্রযুক্তি থাকা ড্রোনে ১০০% এবং ছোট ড্রোনে ২৫% কর দিতে হবে।

তবে মার্কিন পুলিশ, ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করছে। তারা বলছে আমেরিকার নির্মাতারা এখনই এত ড্রোনের চাহিদা মেটাতে প্রস্তুত নয়।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস
@SorwarAlam [an]
❤78🤔38🤮19🤣15👍4🌚2
September 3, 2026 5.2K 1 2