মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথ দায়িত্ব নেওয়ার পর থেকে… — Sorwar Alam — TG.ME

♦️ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথ দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০ জন শীর্ষ সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, পদত্যাগে বাধ্য করা হয়েছে অথবা তারা নিজেরাই সরে দাঁড়িয়েছেন।

♦️ বিদায় নেওয়া এসব কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর শীর্ষ কমান্ডারের পাশাপাশি জ্যেষ্ঠ গোয়েন্দা ও আইন কর্মকর্তা এবং সেনা ও নৌবাহিনীর মন্ত্রীরাও রয়েছেন।

♦️ সম্প্রতি দুই তারকা জেনারেল পদে পদোন্নতির জন্য নির্বাচিত ১৮ জন কর্মকর্তার একটি তালিকা থেকে অন্তত ছয়জন এক তারকা জেনারেলের নাম বাদ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ।

♦️ বাদ পড়া কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজন লজিস্টিকস কর্মকর্তা রয়েছেন। তবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত চলছে বা তারা কোনো অন্যায়ে জড়িত—এমন কোনো তথ্য জানা যায়নি বলে জানান সংশ্লিষ্টরা।

♦️ এছাড়া সামরিক বাহিনীর আরও কয়েক ডজন শীর্ষ কর্মকর্তার পদোন্নতি আটকে দিয়েছেন হেগসেথ, যা নিয়ে রিপাব্লিকান ও ডেমোক্র‍্যাট  উভয় দলের আইনপ্রণেতাদের মাঝেই গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

♦️ তবে নিজের এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, সামরিক বাহিনীতে সঠিক নেতৃত্ব নিশ্চিত করার জন্যই এসব পদক্ষেপ আইনিভাবে বৈধ এবং অত্যন্ত প্রয়োজনীয়।

সূত্র : সিবিএস নিউজ ও এনবিসি নিউজ
(hn) @SorwarAlam #US #Pentagon #Military #WorldNews
🤣318🌚48❤36🤔10🤮7🤷‍♂5🤪2👎1👏1
September 3, 2026 14.3K 7 5