ইস্তাম্বুলের কাছে দুই তুর্কি জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক।
➡️ তুরস্কের ইস্তাম্বুলের সিলিভরি উপকূলের কাছে মারমারা সাগরে ভোররাতে দুটি তুর্কি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
ভোর ৩টা ১৫ মিনিটের দিকে সংঘর্ষের পর ৪,১৯৯ টন স্টিল কয়েল বহনকারী জাহাজটি মাত্র ১১ মিনিটে প্রায় ৮০০–৯০০ মিটার গভীর পানিতে তলিয়ে যায়।
জাহাজটিতে থাকা ১০ জন তুর্কি নাবিকের কারও সন্ধান এখনো পাওয়া যায়নি।
সমুদ্রপৃষ্ঠে জাহাজটির একটি লাইফবোট ও লাইফ জ্যাকেট পাওয়া গেলেও সেগুলো ছিল খালি।
এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ নাবিকদের সন্ধানে হেলিকপ্টার, ড্রোন ও ১৪টি নৌযান নিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
@SorwarAlam[mh]
588
133
35
4
2September 2, 2026 11.5K 8 4

