মেডি ফিজিক্স by SABAS (পর্ব-০৬) প্রশ্ন আসে- "নিচের কোন দুইটি রাশির… — Physics BEE by SABAS — TG.ME

🧲 মেডি ফিজিক্স by SABAS (পর্ব-০৬)

প্রশ্ন আসে- "নিচের কোন দুইটি রাশির মাত্রা একই?" পরীক্ষার হলে কম সময়ে উত্তর করার জন্য একই মাত্রার রাশিগুলো প্র্যাকটিসে রাখো। 


1. কম্পাঙ্ক, কৌণিক বেগ, বেগের নতি মাত্রা = [T⁻¹]

2. পীড়ন, চাপ, স্থিতিস্থাপক গুণাঙ্ক = [ML⁻¹T⁻²]

3. পৃষ্ঠশক্তি, পৃষ্ঠটান, বল ধ্রুবক = [MT⁻²]

4. ত্বরণ, মহাকর্ষীয় প্রাবল্য = [LT⁻²]

5. কৌণিক ভরবেগ, প্লাঙ্কের ধ্রুবক = [ML²T⁻¹]

6. কাজ, শক্তি, গতিশক্তি, তাপ, টর্ক (বলের ভ্রামক) = [ML²T⁻²]


© SABAS

#SABAS_medi_physics
❤8😱1
August 27, 2026 397 10