Islamic Hour: post #4334 — TG.ME

Who is Allah ? পর্ব ২

তিনিই আল্লাহ, সৃষ্টিকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা; তাঁরই সকল সুন্দর নাম — সূরা আল-হাশর, আয়াত ২৪

আয়াতটি আমাদের কী শেখায় ?

১. الْخَالِقُ (আল-খালিক — সৃষ্টিকর্তা): মহাবিশ্বের সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। আকাশ, পৃথিবী, নক্ষত্র, সমুদ্র, পাহাড়, গাছপালা ও অসংখ্য জীব—কোনোটিই নিজে নিজে অস্তিত্বে আসেনি। প্রতিটি সৃষ্টির পেছনে রয়েছে আল্লাহর সৃষ্টি ও প্রজ্ঞা

২. الْبَارِئُ (আল-বারি — উদ্ভাবনকর্তা/অস্তিত্বে আনয়নকারী) :
আল্লাহ সেই সত্তা, যিনি শূন্য বা অনাস্তিত্ব থেকে কোনো কিছুকে বাস্তবে রূপ দেন

৩. الْمُصَوِّرُ (আল-মুসাব্বির — রূপদাতা) : আল্লাহ প্রতিটি সৃষ্টিকে তার নিজস্ব অনন্য চেহারা, আকার ও রূপ দান করেন। বিশ্বের কোটি কোটি মানুষের আঙুলের ছাপ থেকে শুরু করে প্রকৃতির প্রতিটি সৃষ্টির বৈচিত্র্যময় গঠন তাঁরই নিখুঁত শিল্পকর্ম
❤13
August 17, 2026 526 2