আমেরিকার অভিবাসী (Immigrant) ভিসা নিয়ে বড় খবর! 🚨 ​ট্রাম্প প্রশাসন… — Grow Crypto Bangla — TG.ME

🚨 আমেরিকার অভিবাসী (Immigrant) ভিসা নিয়ে বড় খবর! 🚨 ​ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে সমস্ত ইউএস (U.S.) দূতাবাস ও কনস্যুলেটে ইমিগ্র্যান্ট ভিসা ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে। ✅​ মূল বিষয়গুলো এক নজরে: ​ইন্টারভিউ বাতিল/পিছানো: বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের পূর্বনির্ধারিত সাক্ষাৎকার ইমেলের মাধ্যমে পিছিয়ে দেওয়া হচ্ছে। ✅​ কঠোর যাচাই-বাছাই: কনস্যুলার অফিসারদের বিশেষ ট্রেনিং দেওয়ার জন্যই এই বিরতি। উদ্দেশ্য—আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি আর্থিক সহায়তা (Public Assistance)-র ওপর নির্ভরশীল হয়ে পড়বেন কিনা, তা আরও কঠোরভাবে পরীক্ষা করা। ✅​ নির্দিষ্ট কোনো সময়সীমা নেই: এই স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে বা কবে থেকে আবারও স্বাভাবিক ইন্টারভিউ শুরু হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ​যাদের ভিসার ইন্টারভিউ নির্ধারিত ছিল, নিয়মিত নিজের ইমেল এবং ইউএস কনস্যুলেটের আপডেট চেক করতে বলা হচ্ছে।

❤1
August 26, 2026 554