জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন সূর্য ডেবার আগ… — 𝗖𝗥𝗬𝗣𝗧𝗢 𝗔𝗜𝗥𝗗𝗥𝗢𝗣 𝗧𝗘𝗖𝗛 — TG.ME

জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন সূর্য ডেবার আগ পর্যন্ত মর্যাদাপূর্ণ এই দিনের বিশেষ একটি আমল হচ্ছে সুরা কাহফ তেলাওয়াত করা। হাদিসে এসেছে-
‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে তার জন্য দুই জুমা পর্যন্ত (নূর) উজ্জ্বল করা হবে।’
কেউ যদি পুরো সুরাটি তেলাওয়াত করতে না পারে তবে সে যেন সুরাটির প্রথম ও শেষ ১০ আয়াত তেলাওয়াত করে। শেষ ১০ আয়াত পাঠ করা প্রসঙ্গে হাদিসে এসেছে-
‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে তা জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এই সুরার শেষ ১০ আয়াত পাঠ করবে এরপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তি অজুর পর এই দোয়া পড়বে তার নাম একটি চিঠিতে লেখা হবে। এরপর তাতে সিল দেওয়া হবে, যা কেয়ামত পর্যন্ত আর ভাঙা হবে না।’ (তারগিব, মুসতাদরাকে হাকেম)

❤️ । জুম্মা মোবারক।

সবাই পড়ি ঃ আল্লাহুম্মা সাল্লি ওয়া-সাল্লিম ওয়া আলা নবীয়ানা মুহাম্মদ (সঃ)
❤11
September 4, 2026 728 4