ধরেন আপনার শখ দুইটা - ছাদে বাগান করা আর অনলাইনে ফিফা'র ভিডিও গেম খেলা। আবার পাশের ছাদের বাবুলের সাথে এই দুইটা বিষয়ে আপনার ব্যাপক কম্পিটিশন। বাবুল কাজি পেয়ারা দুইটা বেশি ফলাইলে আপনি দুইটা বাতাবী লেবুর খোসা ওকে দেখিয়ে আসেন।
আবার ফিফা'তেও ১:১ হাড্ডাহাড্ডি লড়াই! কখনও সে জেতে কখনও আপনি।
-
কিন্তু বাগান করা ও ফিফা খেলার মধ্যে পার্থক্য আছে। #know
আপনি দুইটা টমেটো বেশি ফলাইলে, বাবুলের টমেটো উৎপাদন কমেনা। তার পালংশাক ভালো হইলেও, আপনার পালং শুকিয়ে যেতে পারে। বরং আপনার কচু শাক বাম্পার হইতে পারে। মোট কথা - পরস্পরের মধ্যে বাগান করা নিয়ে কম্পিটিশন থাকলেও, একের কাজ অপরকে প্রভাবিত করেনা।
কিন্তু ফিফা'তে একজন জিতলে, আরেকজনকে হারতে হয়। অর্থাৎ একজনের ফলাফলের সাথে আরেকজনের ফলাফল জড়িত। এই অবস্থা ই হলো Player-vs-Player বা সংক্ষেপে PvP!
-
এই টার্মটা বর্তমানে ক্রিপ্টো'তে বেশ চলছে। যেমন কিছু প্রজেক্টকে অনেকেই PvP প্রজেক্ট বলে। এর কারণ সেই সব প্রজেক্টের আসলে কোনো ইউটিলিটি নাই। গ্রোথ নাই বা একদম কম। সবাই একই লিকুইডিটি/মার্কেট ক্যাপের মধ্যে জেতার চেষ্টা করছে। কেউ জিতছে, ফলে কেউ হারছে। অনেকটা ফিফার মত - PvP।
Forwarded fromCryptoBangla Alpha
12September 6, 2026 683 1