কনফিউশানের পোস্ট মর্টেম পার্ট ৮: ✅পতাকা দিবস-২ মার্চ ✅স্বাধীনতার… — GK Phobia।Exam Mate — TG.ME

কনফিউশানের পোস্ট মর্টেম পার্ট ৮:
পতাকা দিবস-২ মার্চ
স্বাধীনতার ইশতেহার দেয়া হয়-৩ মার্চ,১৯৭১, পল্টন ময়দানে।
মুক্তিযুদ্ধের প্রথম শহিদ -শঙ্কু সমজদার
প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠে-গাজীপুরের জয়দেবপুর।কিন্তু প্রথম শত্রুমুক্ত জেলা -যশোর।
যৌথবাহিনী গঠিত হয়-২১ নভেম্বর।
অপারেশন সার্চলাইট

▫️অপর নাম-অপারেশন ব্লিটজ বা অপারেশন ব্লিজ।
▫️নীলনকশা তৈরি করেন-গভর্নর লেঃ জেনারেল টিক্কা খান।
▫️ঢাকা শহরের গণহত্যার মূল দায়িত্ব -জেনারেল রাও ফরমান আলী।
▫️ঢাকার বাহিরে -মেজর জেনারেল খাদিম হোসেন রাজা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পূর্ব নাম-স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র।এ কেন্দ্র থেকে ২৬ মার্চ, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়।বিপ্লবী শব্দটি সরানো হয় ২৮ মার্চ, ১৯৭১।
চরমপত্র সিরিজের পরিকল্পনা করেন-আব্দুল মান্নান।পাঠ করতেন-এম আর আখতার মুকুল।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে দ্বাদশ সেক্টর হিসেবে বিবেচনা করা হতো।
জল্লাদের দরবার এর লেখক-কল্যাণ মিত্র, কন্ঠ -রাজু আহমেদ, নারায়ণ ঘোষ।
মুজিব নগর সরকার

▫️ গঠিত হয়-১০ এপ্রিল,১৯৭১।এদিনই স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিক ভাবে জারি হয়।
▫️শপথ পাঠ করে-১৭ এপ্রিল, ১৯৭১।এদিন বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
▫️শপথ অনুষ্ঠান পরিচালনা করেন-আব্দুল মান্নান।
▫️শপথ পাঠ করান-অধ্যাপক এম ইউসুফ আলী।
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি-কর্ণেল এম এ জি ওসমানী
চিফ অফ স্টাফ-লে.কর্নেল আব্দুর রব।
বিমান বাহিনীর প্রধান ও উপ সেনা প্রধান-গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
বাংলাদেশের প্রথম স্বাস্থ্যমন্ত্রী-তাজউদ্দিন আহমেদ।।
উপদেষ্টা পরিষদের প্রধান-মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
মুক্তিফৌজ গঠন করা হয়-৪ এপ্রিল, ১৯৭১
মুক্তিফৌজকে মুক্তিবাহিনী নামকরণ করা হয়-১১ এপ্রিল, ১৯৭১
সেক্টর ১১ কিন্তু সাব-সেক্টর ৬৪।
মুক্তিযুদ্ধের রণকৌশল ছিল-তেলিয়াপাড়া রণকৌশল।
অপারেশন জ্যাকপট
▫️নৌপথে পরিচালিত অভিযান।
▫️১২৬ টি জাহাজ ধ্বংস হয়।

To be continued...

#confusiongk
t.me/ConfusingQuestions8/29653Translating to English…
❤61🔥9
August 23, 2026 3.4K 1 86