ঝিরি ঝিরি বৃষ্টিতে দাঁড়িয়ে আছি গাছের নিচে, আসবে কবে প্রিয় মানুষ হাঁটবো তবে হাত ধরে। মনের কথা চিঠির মাঝে লিখেছিলাম আমি, সেই চিঠি ভিজে গেছে বৃষ্টির পানি। তোমায় নিয়ে শত ভাবনা ভির করেছে মাথায়, আসবে তবে বলবো তোমায় অপেক্ষায় আছি হায়। ভয় হচ্ছে তোমায় নিয়ে অভিমান করো যদি, বিশ্বাস করো অভিমান ভাঙ্গার সাধ্য নেই একটু খানি ভিতরটা কেমন করছে আমার আসবে কবে তুমি, তোমার অপেক্ষায় এখনো পথ চেয়ে আছি।
June 4, 2026 555 2