তোমার প্রত্নতাত্ত্বিক চেহারায় আমি রোজ তাকিয়ে দেখেছি। দেখেছি খোদাই করা ধ্বংসাবশেষে তোমার শিমুল-রূপ হাসি। কতো ডানে-বায়ে তাকিয়েছি— দেখেছি কোথাও গাঁথা প্রেম— কোথাও আবার ধুলোর অবিনাশী। তোমার প্রত্নতাত্ত্বিক চেহারায় আমি রোজ তাকিয়ে দেখেছি। দেখেছি চুলের রাজ্যে নতুন হাওয়ার অবাক কানামাছি। তারপর কাছে বসেছি— গিয়েছি যতোটা যাওয়া যায় এক জীবনে, তোমার কাছাকাছি।
June 2, 2026 353 1