আজ সন্ধ্যায় বেরিয়েছিলাম। বহুকাল কোথাও যাওয়া হয় না। তাই একটু ময়দানে গিয়ে বসলাম। সন্ধ্যা নামছে। চারদিকে হার্দিক কেস। চুমুর শব্দে চুরমার গোটা ময়দান। হিংসা রাজনীতি উচ্ছেদের শহরে প্রেম দেখে বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ পর রওনা দিলাম বাড়ির উদ্দেশে। রাসবিহারীতে অনেক কষ্টে বাড়ির দিকের একটা অটো পেয়ে তড়িঘড়ি পিছনের সিটে পা ছড়িয়ে বসলাম। তখন শুধু সামনের সিটটা ফাঁকা। একটি মেয়ে এল। বেশ রোগা। এসেই বলল কেউ সামনে বসবেন এসে। এসবে আমি একদম কান দিই না। নারী পুরুষ সব সমান। একদম উঠি না। কিন্তু এখানে উল্টোটা হল। ওকে বসতে দিয়ে আমি সামনের সিটে চলে গেলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম ওর প্রেমিক হাতে চুমু খেয়ে ওকে বিদায় জানাল। অটো ছাড়ার পরও বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। গন্তব্যে নেমে গেল মেয়েটি। আসলে ও বিশেষভাবে সক্ষম। হাঁটতে পারে না ঠিক করে। তাই সামনে বসতে চাইছিল না। আমি একটু দেরিতে বুঝেছিলাম। যাইহোক এই পোস্টের অর্থ এটা নয় যে, আমি মহান। দয়া করলাম। আমি আটকে ছিলাম ওই হাতে চুমু খাওয়া আর বিদায় জানানোর মুহূর্তে। মনে পড়ল মাস দুয়েক আগের এক কথা। আমার এক বন্ধু চুটিয়ে প্রেম করছিল। হঠাৎ শুনল মেয়েটির একটি বিশেষ শারীরিক সমস্যা আছে। তারপর এই ওই করে সম্পর্কটা কাটিয়ে দিল। আমায় বলেছিল - ওসব ঝামেলা সারাজীবন বয়ে বেড়ানো যাবে না। সত্যি আমাদের পুরুষরা অতটাও দুঃসাহসী নই। বুকের পাটা নেই। রেপ টেপ করা যায়। তা বলে এমন মেয়ের সঙ্গে সারাজীবন থাকা। খুব কমজন পারে। ওই ছেলেটা পেরেছে। ব্যাটা বাঘের বাচ্চা। সবাই এভাবে সঙ্গে থাকতে পারে না। ভালোবাসতে পারে না। মাঝে মাঝে মনে হয় বিশেষভাবে সক্ষম আমরা। ওরা স্বাভাবিক। বেঁচে থাক এমন প্রেম। ভুল করে আবার দেখা হয়ে গেলে ওই যুগলকে একটা কবিতার বই দেব ভেবে রেখেছি।
আজ সন্ধ্যায় বেরিয়েছিলাম। বহুকাল কোথাও যাওয়া হয় না। তাই একটু… — 🌸⃝⃪⃮⃕⃔⎯᳝֟፝লিপি কথা⎯᳝֟፝֟ ⃝⃪⃮⃕⃔ 🌸 — TG.ME
June 2, 2026 405 1