অনেকে স্বার্থ সচেতনতা দেখাতে লজ্জাবোধ করেন, নিজেকে অপরাধি মনে হয়! আর এই নরম মানসিকতার সুযোগ সামনের মানুষটা নেয়। স্বার্থ সচেতনতাকে কঠিন করে দেখার কিছু নেই: “নিজের জন্য কাজ করুন, অন্যের ক্ষতি না করে। অন্যের জন্য কাজ করুন, নিজের ক্ষতি না করে।” এইটা করতে গিয়ে সামনের মানুষটার সাথে আপনার সম্পর্ক নষ্ট হলে হোক, আপনার প্রকৃত আপনজন নিজের উপকারের জন্য আপনার ক্ষতি করবে না। যে করে সে প্রকৃত আপনজন না। সামনের জন কে বলুন- “তুমি আমাকে বন্ধু হিসেবে হারিয়েছো বলেই যে আমি তোমার শত্রু হয়ে গেছি তা নয়। আমি এখনো চাই তুমি পেট ভরে খাবার খাও, তবে সেটা আমার টেবিলে বসে নয়।” 🗒 t.me/BeRealMen
15
4
2
2August 12, 2025 1.7K