Be Real Man 🎗: post #55 — TG.ME

ভার্সিটি পড়ুয়া ছেলে/মেয়েটা মুক্তমনা চর্চা করতো। ফ্রী মিক্সিংয়ে মিশে থাকতো। মেয়েটা জন্মগত মুসলিম হলেও নারী স্বাধীনতা আর পর্দাহীনতায় বিশ্বাসী ছিলো, ছেলেটা নামে মুসলিম হলেও প্রকাশ্যে নারী, বান্ধবী, আর মুক্তচিন্তার মানুষ ছিল। হঠাৎ কোনো রোগে বা দূর্ঘটনায় মারা গেল। তাদের ক্লাসমেটদের কমেন্ট:- - ওর জন্য সবাই দোয়া করি, খুব মিশুক ছিলো রে...! - ভাইয়া ওর ফেসবুক প্রোফাইল দেখে জাজ করবেন না প্লিজ। - জাজ করতে আপনি কে? - ওর খোলামেলা ছবি আপলোড দিয়েন না। - ওর আইডিটা কীভাবে নষ্ট করা যায় ভাইয়া, যেহেতু মারা গেছে। - ছেলে বন্ধুদের সাথে তোলা পিক গুলো আপলোড দিয়েন না প্লিজ। - ফেসবুকে গান শেয়ার দিলেই কেউ খারাপ হয়ে যায় না। - ফেসবুক প্রোফাইল আর প্রকাশ্যে চলাফেরা যতই খারাপ হোক একমাত্র আল্লাহই জানে সে কেমন ছিলো। বাজে কমেন্ট করবেন না প্লিজ। - আমার বন্ধু মেয়েদের সাথে ওঠাবসা করলেও ইসলামকে ভালোবাসতো। তারপরও সবার গ্যালারি থেকে ঐসব ছবি ডিলিট করে দেও। - প্লিজ প্রোফাইল থেকে ওর খোলামেলা ছবি শেয়ার দিয়েন না। আরো অনেক নীতিবাক্য। আপনি যত বড় ভার্সিটিতে পড়ে মারা যান, মরার পর এসব নীতিবাক্য কেউ খায় না। তাই অন্তত পাবলিক প্লাটফর্মে ভালো থাইকেন। আর ইসলাম নিয়া একটু অ্যাকাডেমিক পড়াশোনা কইরেন!

👍9👏5🔥3❤2
November 2, 2024 2.4K