Be Real Man 🎗: post #49 — TG.ME

আসসালামু আলাইকুম। আশা করি সম্পূর্ণ বিষয়টা পড়ে তারপর পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। আমি বিয়ে করেছি ১ বছর হয়েছে। বিয়ের কিছুদিন পর জানতে পারি তার রিলেশন ছিল।যখন জিজ্ঞাসা করি এই বিষয়ে তখন সে সম্পূর্ণ অস্বীকার করে। তার কিছুদিন পর সব কিছু প্রমাণ নিতে যখন আবার জিজ্ঞেস করি তখন প্রথমে অস্বীকার করলেও তারপর আর রাস্তা না পেয়ে স্বীকার করে যে শুধুমাত্র তার সাথে ওই ছেলের কথা হতো আর কোন রিলেশন ছিলনা। বারবার জিজ্ঞেস করলাম আরো কিছু আছে কিনা। সে বলল এর বাহিরে কিছুই নেই। তার কিছুদিন পর আরো কিছু ডিটেইলস পাই এবং বুজতে পারি তাদের রিলেশন ছিল।তখন আমার স্ত্রীকে এসব নিয়ে তর্ক করার এক পর্যায়ে আগের মতো কোন রাস্তা না পেয়ে স্বীকার করে যে ছেলের সাথে রিলেশন ছিল কিন্তু দেখা হয়নি কখনো। তারপর থেকে বিষয়টা কেমন জানি লাগতে থাকে তাই আরো ঘাটাঘাটি করতে গিয়ে তার উপর চাপ প্রয়োগ করি এবং সে স্বীকার করে যে তার সাথে ছেলের দুই/ তিনবার দেখা হয়েছে।একবার রাস্তায়, দুইবার রেস্টুরেন্টে। তখন তারে কোরআন ছুঁয়ে কসম করিয়েছি এর বাহিরে কিছু আছে কিনা।সে বলল এর বাহিরে কিছু নাই। কিছুদিন পর তার পুরাতন এফবি আইডি আমি রিকোভার করি এবং সমস্ত মেসেজে রিকোভার করি। তাকে সুন্দর করে বসিয়ে যখন জিজ্ঞেস করি বল এর বাহিরে কিছু আছে কিনা সে বলে আমি তাকে বিশ্বাস করিনা এই সেই... তারপর তারে বলতে শুধু করি সে ১৮+ পিক আদানপ্রদান করেছে এগুলো কি মিথ্যা? কোন উপায় না পেয়ে সে আবার স্বীকার করে এসব সত্যি এর বাহিরে কিছু নাই। তারপর আরো ঘাটাঘাটি,, বের হয়ে আসল সে ওই ছেলের সাথে শুয়েছে।আগের মতোই কাহিনি,,, সে অনেক নাটকের পরে স্বীকার করে এবং বলে এর বাহিরে কিছু নাই। তার কিছুদিন পর আরো প্রমাণ পাই সে ওই ছেলের সাথে একাধিকবার শুয়েছে।আবার একই কাহিনি। অনেক নাটকের পর সে স্বীকার করেছে কারন আমার হাতে প্রমাণ ছিল এবং বলতেছে এর বাহিরে কিছু নাই। এখন বলতে পারেন ভাই আপনি কি পুরুষ যে বারবার নাটক করতেছে আর আপনি মানিয়ে নিচ্ছেন? ভাই প্রথমে সবকিছু ভালবাসার জন্য সেক্সিফাইজ করলাম।কিন্তু আর মানিয়ে নিতে পারছি না। যে অন্যজনের সাথে শুয়ার পরও এতোসব নাটক আর বারবার মিথ্যা বলতে পারে এখন এসব ভাবতেই ঘৃণা হয়। আপনাদের পরামর্শ চাই এখন আমার কি করা প্রয়োজন বা আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? (কোনো এক FB সাজেশন গ্রুপ থেকে)

💔5😢3✍1🤣1
October 18, 2024 1.5K