ভারতের এলাহাবাদ হাইকোর্ট স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে হিজাব বা স্কার্ফ পরার অনুমতি চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছে।
আদালত বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকবিধি মেনে চলা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক এবং ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে সেই বিধিতে পরিবর্তন আনার আইনি অধিকার নেই। প্রয়াগরাজের একটি বেসরকারি স্কুলের এক ছাত্রীর পক্ষে তার মা এই রিট আবেদন করেন।
দশম শ্রেণি পাস করার পর একই স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেন ওই ছাত্রী। একই সঙ্গে স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে অতিরিক্ত হিসেবে স্কার্ফ বা হিজাব পরার অনুমতি চান তিনি। রিটে ওই ছাত্রীর পক্ষ থেকে দাবি করা হয়, হিজাব পরা ইসলামী ধর্মীয় রীতির একটি অপরিহার্য অংশ। ষষ্ঠ শ্রেণি থেকে তিনি ওই স্কুলে হিজাব পরে আসছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

89
5
4
3
1August 25, 2026 9.2K 9