এরকম লেখা খুব কম পেয়েছি। জাস্ট ভাবা যায়না। অংকের শিক্ষক একটি অংক দিয়ে বললোঃ তোমাদের মধ্যে যে অংকটি পারবে তাকে আমি এক জোড়া জুতা গিফট করবো। সকল ছাত্র অংকটির সঠিক উত্তর দিলো। শিক্ষকঃ আমিতো একজনকে জুতো দিতে পারবো। একটা কাজ করো, লটারী করি। বাক্সের মধ্যে তোমরা তোমাদের নাম আর রোল নম্বর লিখে দাও। ছাত্ররা রোল নাম/নম্বর লিখে বাক্সে রাখলো। শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন। শিক্ষকঃ আমি কি নামটি পড়বো? ছাত্ররা একত্রে বললোঃ পড়েন স্যার। পুরো ক্লাশ Pin drop silence, শুধু শ্বাস-প্রশ্বাসের শব্দ। শিক্ষক পড়লেনঃ আব্দুল। রোল নম্বর ১ ছাত্ররা হাত তালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো। শিক্ষক পরের দিন এক জোড়া জুতো নিয়ে এসে বললেনঃ তোমরা সকলে মিলে জুতা ওকে পড়িয়ে দাও। টিচার্স রুমে ঐ শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেনঃ স্যার, আপনার চোখে জল কেনো? শিক্ষক জুতোর ঘটনা খুলে বলে বললোঃ আব্দুল ক্লাশে একমাত্র ছাত্র যে কিনা খালি পায় ক্লাশে আসে। আমি ওর কথা চিন্তা করে কঠিন অংক দিলাম। সবাই অংকটি সঠিক উত্তর দিলো। সবচেয়ে অবাক লাগলো, লটারীর বাক্স খুলে দেখি সকল ছাত্রই তাদের স্ব স্ব নাম না লিখে, লিখেছিলো- আব্দুল, রোল ১,,, যাতে করে জুতো জুড়া আব্দুল পায়। সেই ছাত্রটি - A. P. J. Abdul Kalam Former President of India
এরকম লেখা খুব কম পেয়েছি। জাস্ট ভাবা যায়না। অংকের শিক্ষক একটি অংক দিয়ে… — War of Khorasan — TG.ME
January 19, 2025 218