খুলনায় এক দিনে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে রাকিব খান (২৭) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। একই দিন সকালে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশ থেকে ইয়ানুর গাজী (২২) নামে আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় তার পরিচয় শনাক্ত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বটিয়াঘাটা থানার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারের কাছে কাজীবাছা নদী থেকে রাকিবের লাশ উদ্ধার করা হয়। তিনি রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মৃত বাকের হোসেন ও রোকসানা বেগমের ছেলে। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। রাকিবের মা রোকসানা বেগম জানান, গত ১ সেপ্টেম্বর থেকে তার ছেলে নিখোঁজ ছিলেন। এর আগে খুলনা মহানগরীর জেলখানা ঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় নিখোঁজদের মধ্যে রাকিব ছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে।
খুলনায় এক দিনে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার… — Al Firdaws — TG.ME
September 9, 2026 415