দেশজুড়ে অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে ইমারাতে ইসলামিয়া।… — Al Firdaws — TG.ME

দেশজুড়ে অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে ইমারাতে ইসলামিয়া। গত এক বছরে কৃষি সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনা, জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ সঞ্চালন এবং আঞ্চলিক যোগাযোগ জোরদারের লক্ষ্যে নেওয়া এসব প্রকল্প দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি শক্তিশালী করছে। এসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত ‘গণমাধ্যমের আয়নায় সরকার’ শীর্ষক সপ্তম অনুষ্ঠানে দেশের অবকাঠামো উন্নয়নের এই চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গত এক বছরে ইমারাতে ইসলামিয়ার বিভিন্ন মন্ত্রণালয় পানি ব্যবস্থাপনা, সড়ক নির্মাণ, রেল যোগাযোগ ও বিদ্যুৎ উৎপাদনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
❤5
September 8, 2026 144